বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

গুলি করে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সীমান্তে গুলি করে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গুলিবিদ্ধ ওই বাংলাদেশি ভারতের বগুলা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

শুক্রবার ভোররাতের দিকে ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধের নাম রিপন খলিফা। তিনি উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আশরাফ খলিফার ছেলে।

ঝিনাইদহ-৫৮ বিজিবি পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, রিপন খলিফা সহ বাঘাডাঙ্গা ও আশপাশের এলাকার ৪/৫ জন যুবক ভারত থেকে গরু আনতে যায়। ভোররাতের দিকে গরু নিয়ে সীমান্ত পার হওয়ার সময় ভারতের অভ্যন্তরে রামনগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।এতে বাকিরা পালিয়ে এলেও পায়ে গুলিবিদ্ধ হয় রিপন খলিফা। পরে তাকে ধরে নিয়ে গিয়ে ভারতের বগুলা হাসপাতালে ভর্তি করে বিএসএফ সদস্যরা।

উল্লেখ্য, কয়েক দিন আগে কুষ্টিয়া সীমান্তে গুলিবিদ্ধ এক কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে তিনি ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ