বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

কাজী বশির মিলনায়তনে জমিয়তের কর্মী সম্মেলন বাদ জুমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ ১৪ ফেব্রুয়ারি রাজধানীর গুলিস্তানস্ত কাজী বশির মিলনায়তনে কর্মী সম্মেলন করবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

অনুষ্ঠিতব্য কর্মী সম্মেলেন সভাপতিত্ব করবেন উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খ আব্দুল মোমিন  (শায়খে ইমামবাড়ি)। প্রধান বক্তা জমিয়ত সভাপতি নুর হোছাইন কাসেমী। এছাড়াও এতে দলটির সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।

জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগরীর প্রচার সম্পাদক মুফতী ইমরানুল বারী সিরাজী আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কর্মী সম্মেলন করার উদ্যোগ নেয়। তবে প্রনাশনের অনুমতি না পাওয়ায় আজ বাদ জুমা থেকে কাজী বশির মিলানায়তনে এ প্রোগ্রাম শুরু হবে।

জমিয়ত মিলনায়তনে কর্মী সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেন, কর্মী সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে ,গুম খুন ও জুলুম-নির্যাতন শোষণমুক্ত সমাজ গড়তে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে, ইসলামের অবমাননার সর্বোচ্চ শাস্তির বিধান প্রণয়ন, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় জনগণের সরকার প্রতিষ্ঠায় সর্বোপরী ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে জমিয়তের কর্মী সম্মেলন বাস্তবায়ন করা আমাদের সকলের দায়িত্ব।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ