শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

পুরনো মন্ত্রিসভা বহাল রাখবেন অরবিন্দ কেজরিওয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রথমবারের মন্ত্রিসভাই রেখে দিতে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মন্ত্রিসভায় কোনো নতুন মুখ আসছে না বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। এবারের মন্ত্রিসভায় রাঘব চাড্ডা ও অতিশি শামিল হবে বলে জল্পনা চলছিল।

গত মঙ্গলবার দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়, যাতে ৭০ আসনের দিল্লি বিধানসভায় ৬২টি আসনে জয় পায় আম আদমি পার্টি। এদিকে আগামী ১৬ ফেব্রুয়ারি খোলা আকাশের নিচে কেজরিওয়াল শপথ নেবেন। —খবর এনডিটিভির

একটি সূত্র জানিয়েছে, মুখ্যমন্ত্রী মনে করেন, পুরানো মন্ত্রীদের কাজের ওপর ভর করেই ফের ক্ষমতায় এসেছে দল। তাদের রাখাটাই ঠিক।

গতকাল পর্যন্ত একটি সূত্র জানায়, দিল্লি মন্ত্রিসভায় থাকছেন মনীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, গোপাল রাই, কৈলাস গেহলত, ইমরান হুসেন ও রাজেন্দ্র পাল গৌতম। এবারের নির্বাচনে ব্যাপক প্রচার চালিয়েছিল বিজেপি। তাদের প্রচারে জায়গা করে নিয়েছিল নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ এবং জাতীয় নাগরিকপঞ্জি।

কোনো রকম বিতর্ক থেকে নিজেদের দূরে রেখে গত পাঁচ বছরে সরকারের কাজ, বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে ভোটে লড়েছিল কেজরিওয়ালের দল।

ভোটে জয়ের পর ভাষণে অরবিন্দ কেজরিওয়াল বলেন, কাজের ভিত্তিতে নতুন ঘরানার রাজনীতির জন্ম দেয় এই জনাদেশ। তিনি বলেন, দিল্লির মানুষ বার্তা দিয়েছেন যে, তারা স্কুল, মহল্লা ক্লিনিক, ২৪ ঘণ্টা পানি এবং বিনা মূল্যে বিদ্যুতের পক্ষে ভোট দেবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ