সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

চট্টগ্রামে ২ দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামি মহা সম্মেলন আজ থেকে শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী: ‘ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ’র তত্বাবধানে আজ থেকে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামি মহা সম্মেলন।

আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ব মসজিদ হিসেবে পরিচিত ঐতিহাসিক জমিয়তুল ফালাহ ময়দানে আন্তর্জাতিক ইসলামি মহা সম্মেলন অনুষ্ঠিত হবে।

ইসলামি মহা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে থাকবেন- দারুল উলুম দেওবন্দের মুহতামিম আল্লামা মুফতি আবুল কাসেম নূমানী।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন, দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস আল্লামা সায়্যিদ আরশাদ মাদানি, জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানি, আল্লামা মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী, বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক মাওলানা সায়্যিদ হুসাইন আহমদ মাদানি রহ. এর দৌহিত্র আল্লামা সায়্যিদ আশহাদ মাদানিসহ বাংলাদেশের উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম।

সম্মেলন বাস্তবায়ন কমিটির কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দ জানান, আমাদের সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন, ইনশাআল্লাহ ঐতিহাসিক এ সম্মেলনের মাধ্যমে সারা দেশে তৌহিদি জনতার গণজাগরণ তৈরি হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ