বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

কক্সবাজারে পর্যটকবাহী বাসের ধাক্কায় মাদরাসাছাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের টেকনাফ উপজেলায় পর্যটকবাহী বাসের ধাক্কায় তাসনুর সুলতানা মৌসুমী (৬) নামে এক মাদরাসার ছাত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত তাসনুর সুলতানা মৌসুমী টেকনাফ নয়াপাড়া এলাকার রহমানিয়া হোসাইনিয়া নুরানী মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী। সে একই এলাকার নুরুল বশরের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্পেশাল সার্ভিস পরিবহনের একটি বাস (কক্স-জ-১১-০২৬৭) সেন্টমার্টিনগামী পর্যটকদের নিয়ে দ্রুতগতিতে টেকনাফের দমদমিয়া জাহাজঘাটের দিকে যাচ্ছিল। এ সময় বাসটি ওই ছাত্রীকে ধাক্কা দেয়। আশপাশের লোকজন মৌসুমীকে উদ্ধার করে পার্শ্ববর্তী এনজিও পরিচালিত চিকিৎসাকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহিউদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে গাড়িচালক ও হেলপার পলাতক রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ