শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

যাত্রী সংকট: চীনমুখী ফ্লাইট বাতিলের সময়সীমা বাড়াল আমেরিকান এয়ারলাইন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে যাত্রী সংকট দেখা দেয়ায় চীনমুখী ফ্লাইট বাতিলের সময়সীমা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে আমেরিকান এয়ারলাইন্স। শুধু চীনের মূল ভূখণ্ডই নয়, এর স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়েও আপাতত কোনও ফ্লাইট পাঠাচ্ছে না তারা। খবর ওয়াশিংটন পোস্ট'র।

গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, ডালাস-ফোর্ট ওর্থ ও লস অ্যাঞ্জেলস থেকে চীনের মূল ভূখণ্ডগামী সব ফ্লাইট আগামী ২৪ এপ্রিল পর্যন্ত বাতিল করা হলো। এছাড়া ডালাস ও লস অ্যাঞ্জেলস থেকে হংকংগামী ফ্লাইটগুলো স্থগিত থাকবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত।

তবে এই শিডিউল পুনর্বিবেচনা এবং বিশেষ প্রয়োজনে তা পরিবর্তন করা হতে পারে বলেও জানিয়েছে আমেরিকান এয়ারলাইন্স।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো ধরা পড়ে করোনা ভাইরাস। এরপর থেকে দ্রুত বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত প্রতিষেধকবিহীন এই ভাইরাসে মারা গেছেন ১১০৭ জন, আক্রান্ত ৪৪ হাজারেরও বেশি মানুষ। এছাড়া চীনের মূল ভূখণ্ডের বাইরে হংকং ও ফিলিপাইনে মারা গেছেন আরও দু’জন।

চীনফেরত নাগরিকদের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান, রাশিয়া, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশ। ভাইরাস প্রাদুর্ভাবের কারণে চীনমুখী ফ্লাইট বাতিল করেছে বিশ্বের বেশিরভাগ এয়ারলাইনগুলো। ফলে সারাবিশ্ব থেকে একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ