রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর তেজগাঁও সড়ক অবরোধে কানিজ গার্মেন্টস লিমিটেডের পোশাক শ্রমিকরা। অবরোধের ফলে মগবাজার থেকে তেজগাঁও এবং বনানীর কাকলী এলাকা পর্যন্ত তীব্র যানজট দেখা দেয়।

আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে তেজগাঁও এলাকার নাবিস্কো মোড়ের দুইপাশে তারা অবস্থান নেন। যানচলাচল বন্ধ করে সড়কে দাঁড়িয়ে ও বসে পড়েন তারা।

আন্দোলনকারী শ্রমিকদের একজন গণমাধ্যমকে বলেন, সম্প্রতি ৮০ জন কর্মী ছাঁটাই করে কর্তৃপক্ষ। সে বিষয়ে সুরাহা না করেই গত ৩ দিন ধরে গার্মেন্টসে কোনো শ্রমিককে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ভেতর থেকে আটকে রেখেছে। তাই আমরা সড়কে নেমেছি।

পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ১০টায় প্রধান সড়ক থেকে গার্মেন্টস কর্মীদের সরিয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সামনে সরিয়ে দিয়েছে পুলিশ। এখন থেমে থেমে যান চলাচল করছে।

এদিকে অবরোধের ফলে মগবাজার থেকে তেজগাঁও এবং বনানীর কাকলী এলাকা পর্যন্ত তীব্র যানজট দেখা দেয়। জাহানারা পপি নামের এক বাসযাত্রী জানান, সড়ক অবরোধের কারণে ৪৫ মিনিট ধরে একই জায়গায় বসে আছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ