শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

টাঙ্গাইলে চা স্টলের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের ভূঞাপুরে চা স্টলের সিলিন্ডার বিস্ফোরণে চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। আজ বুধবার দুপুরে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ভূঞাপুর পৌর এলাকার ছাব্বিশা গ্রামের কালু শেখের ছেলে আব্দুল গফুর (৪০), গোপালপুর উপজেলার নলীন গ্রামের গোপাল চন্দ্র দাসের ছেলে সুমন চন্দ্র দাস (৩০) , ঘাটাইল উপজেলার পাচঁটিকড়ি গ্রামের আব্দুল হাকিমের ছেলে শুকুর (৩৫) ও ভূঞাপুর উপজেলার মাদারিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে রুবেন হোসেন (৫৪)।

ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার একাব্বর হোসেন জানান, ভূঞাপুর বাসস্ট্যান্ড মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে একটি চা স্টলের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এসময় পাশে রাখা সিএনজি চালিত অটোরিকশার আরো একটি সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। এতে চা স্টলের দোকানদারসহ তিনজন অগ্নিদগ্ধ হয়।

এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানো হয়েছে।

ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সে মেডিকেল অফিসার আল মামুন জানান, অগ্নিদগ্ধ হওয়া চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত চারজনের মধ্যে তিনজনের ৩০ শতাংশের উপরে পুড়ে গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ