শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৩ রোহিঙ্গার লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  কক্সবাজারের সেন্টমার্টিনের কাছে বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী রোহিঙ্গাবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে সাগরে ভাসমান অবস্থায় ১৩ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয় আরও ৫৭ জনকে। আরো অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন।

নৌবাহিনর কর্মকর্তারা জানান, ভোরে ৮০ জনের মতো রোহিঙ্গাকে নিয়ে বোটটি মালয়েশিয়ার দিকে যাত্রা করে। কিন্তু সকাল ৮টার দিকে সেন্টমাটিন ক্রস করে ছেঁড়াদ্বীপের কাছে গিয়ে বোটটি ডুবে যায়। সকাল সোয়া ৮টায় নৌ বাহিনী জাহাজ ট্রলারডুবির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। সাড়ে ৮টার মধ্যে তারা উদ্ধার কাজ শুরু করেন। প্রথমে তারা ভাসমান অবস্থায় ৪০ জনকে উদ্ধার করে তাদের জাহাজে তুলে নেন। এরপর পাওয়া যায় ১০ জনের মৃতদেহ। পরবর্তীতে আরো ১৭ জনকে জীবিত এবং ৩ জনের মৃতদেহ পাওয়া যায় সাগরে।

সেন্টমাটিন কোস্টগার্ড স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট নাঈম জানান, ছেঁড়াদ্বীপের কাছে ভোরে একটি ট্রলার ডুবে যায়। খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও বিজিবির সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ৫৭ জনকে। এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ