রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

রংপুরে চীনফেরত যুবক করোনা ভাইরাসে আক্রান্ত নয়: আইইডিসআর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) জানিয়েছে, চীন ফেরত যে যুবক রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার দেহে করোনাভাইরাসের কোনো অস্তিত্ব নেই।

গতকাল রোববার রাজধানীর মহাখালীর আইইডিসিআরের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, হাসপাতালে ভর্তির সময় ওই যুবককে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে একটি আলাদা ওয়ার্ডে রাখা হয়েছিল। তার জ্বর কিংবা কাশি কোনোটিই ছিল না। তবে তার শ্বাসকষ্ট ছিল। পরীক্ষা করে দেখা গেছে, তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি নেই। তার শারীরিক অবস্থা আগের থেকে ভালো।

সেব্রিনা ফ্লোরা আরও বলেন, তার শরীর থেকে নমুনা আনা হয়েছে। সেগুলো নিয়ে আরো পর্যবেক্ষণ হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ