রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

মারকাযুদ দিরাসায় বিশেষ 'মুহাজারা' অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: ভারতের প্রথিতযশা আলেম ও জামিয়া ইসলামিয়া হাতুড়ার মুহাদ্দিস মুফতি ওবায়দুল্লাহ আস’য়াদির আগমনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরস্থ মারকাযুদ দিরাসাতিল ইসলামিয়া ঢাকায় এক বিশেষ মুহাজারা (লেকচার) অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ৯ ফেব্রুয়ারি ) সকাল ৭টায় ইসলামি গবেষণার উচ্চতর এই প্রতিষ্ঠানটির হলরুমে মুহাজারা অনুষ্ঠিত হয়।

তাখাসসুসের শিক্ষার্থীদের ইখলাস ও শিষ্টাচার বিষয়ে সময়োপযোগী মুহাজারার উপস্থাপন করেন বহু মৌলিক গ্রন্থ প্রণেতা ভারতের প্রবীণ আলেম মুফতি ওবায়দুল্লাহ আস’য়াদি।

দুই ঘন্টাব্যাপী মুহাযারা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দারুল উলুম মাদরাসা, মিরপুর-১৩ এর মুহতামিম মুফতি রেজাউল হক মুহাম্মাদ আব্দুল্লাহ।

মারকাযুদ দিরাসাতিল ইসলামিয়া ঢাকা-এর পরিচালক মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমির সভাপতিত্বে মুহাযারায় আরও উপস্থিত ছিলেন, মুফতি আব্দুল আজিজ, মুফতি ইউনুস কাসেমি, মুফতি জাকারিয়া ও মাওলানা ফরিদুর রহমান প্রমুখ।

-এএ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ