রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

‘রেলপথ ব্যবস্থাকে আধুনিক ও নিরাপদ যাতায়াতের মাধ্যম হিসেবে গড়ে তোলা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, দেশের রেলপথ ব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী নিরাপদ ও জনকল্যাণকর যাতায়াতের মাধ্যম হিসেবে গড়ে তোলা হবে।

আজ রোববার সুনামগঞ্জের ছাতক উপজেলায় বন্ধ থাকা রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান ছাতক কংক্রিট স্লিপার কারখানা পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সিলেট-ছাতক রেলপথকে সুনামগঞ্জ পর্যন্ত বর্ধিত করার কাজ দ্রুত শুরু করা হবে। পরে এই লাইন মোহনগঞ্জ-নেত্রকোনা হয়ে ঢাকার সঙ্গে সংযোগ করার পরিকল্পনা আছে সরকারের। শীঘ্রই ছাতক কংক্রিট স্লিপার কারখানা ব্রডগেজ স্লিপার উৎপাদন উপযোগী করে চালু করা হবে।

সিলেট-ছাতক রেলে তিনগুণ বগি বৃদ্ধি করার কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ছাতকসহ দেশের বিভিন্ন অঞ্চলে অন্যের দখলে থাকা রেলওয়ের ভূমি উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে তিনি রেলওয়ের ভোলাগঞ্জ বাংকার ও পাথর খনি এলাকা পরিদর্শন করেন।

স্লিপার কারখানা পরিদর্শনকালে রেলওয়ে বিভাগের মহা পরিচালক মুহা. সামছুজ্জামান, রেলওয়ে পূর্বাঞ্চলের মহা-ব্যবস্থাপক নাসির উদ্দিন, এডিজি (আই) ধীরেন্দ্র নাথ মজুমদার, চিফ ইঞ্জিনিয়ার (পূর্ব) মুহা. সুবক্তগীন, ঢাকার ডিভিশন্যাল জেনারেল ম্যানেজার এএম সালাহ উদ্দিন, ওসি মোস্তফা কামালসহ রেলওয়ে বিভাগের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ