শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

কুমিল্লায় বাসের ধাক্কায় ২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় দুইজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শনিবার ভোররাতে উপজেলার জগন্নাথ দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই কাভার্ডভ্যান চালক চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার পশ্চিম মহাদেবপুর এলাকার সোবহানবাগ গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে আব্দুল কাদের (৪৬) ও বাসের সুপারভাইজার ঢাকার মিরপুর পল্লবী এলাকার আব্দুল হাকিম সরকারের ছেলে মুহা. রাসেল (৩৫)।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ছিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান চৌদ্দগ্রামের জগন্নাথ দীঘি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের উপর উঠে যায়। এ সময় এনা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে কাভার্ডভ্যান চালক ও বাসের সুপারভাইজার নিহত হয়। এছাড়া আহত হয় বাসের আরও ১০ যাত্রী।

পরে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ি, চৌদ্দগ্রাম থানার পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে কয়েকজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ