শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

কক্সবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী বাস খাদে, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জেলা প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ঘটনাস্থলে ৪ জন যাত্রী নিহত ও অন্তত ২৫ যাত্রী আহত হয়েছে।

গতকাল শুক্রবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ যাত্রী রয়েছেন।

নিহতদের মধ্যে একজনের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত ঝর্ণা বেগম (৩৫) নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সোনাদিয়া এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী। বাকিদের নাম-ঠিকানা এখনো জানা যায়নি।

মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মুহা. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে নিহত চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।

অপরদিকে আহত যাত্রীদেরকে চকরিয়ার ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগনের সহায়তায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আনিসুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার কাজে ব্যস্ত থাকার কারণে তাৎক্ষনিকভাবে নিহতের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের পরিচয় নিশ্চিতে চেষ্টা চলছে।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার রাত আনুমানিক দশটার দিকে কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিলেন স্টার লাইন পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-২৩৪৩) একটি যাত্রীবাহী বাস। ওইসময় বাসটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনের অদুরে পৌঁছলে চালক নিয়ন্ত্রন হারিয়ে খাদে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে ৪ যাত্রী নিহত ও অন্তত ২৫ যাত্রী কমবেশি আহত হয়েছে।

চকরিয়া উপজেলা হাসপাতালের জরুরী বিভাগ সুত্রে জানা গেছে, আহতদের মধ্যে রাতে অন্তত ১৪ জনকে সেখানে চিকিৎসা দেয়া হয়েছে। তারা হলেন- দেলোয়ার হোসেন (৩০), মুহাম্মদ তানভীর (২৬), আমির হোসেন (৩৫), শাহাদাত হোসেন (২৫), জহির আহমদ (৩০), কাইছার তালুকদার (৩৭), মুহাম্মদ ফিরোজ আহমদ (৫০), মহসিন উদ্দিন (৪৮), মোজাহের উল্লাহ (৩৮), জাহাংগীর আলম (৪০), সুমাইয়া আক্তার (১০), সুমি আক্তার (১৮), ছিদ্দিক আহমদ (২২), আবু করিম (৪৮)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ