শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

শেরপুরে অস্ত্র-গুলিসহ ছিনতাইকারী চক্রের ৬ সদস্য আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শেরপুরের ঝিনাইগাতীতে অস্ত্র ও গুলিসহ ছিনতাইকারী চক্রের ছয় যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও ঝিনাইগাতী থানার পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে যৌথ অভিযান চালিয়ে গারো পাহাড়ের গজনী অবকাশ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-উপজেলার গজনী এলাকার ফেমিসন সাংমার ছেলে কইয়েন, অনুকূল সাংমার ছেলে লিকি, ধানশাইলের জহুরুল ইসলাম, রামেরকুড়ার আনোয়ারুল ইসলাম শিক্কু, ডাকাবরের জয়নাল মিয়া ও আয়নাল হক।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম।

পুলিশ সূত্র জানিয়েছে, গত ৩১ জানুয়ারি রংপুর থেকে ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে আসা দর্শণার্থীদের জিম্মি করে মোবাইলসহ টাকা পয়সা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে এ ঘটনায় মামলা দায়ের হলে গত বুধবার উত্তর ধানশাইল চকপাড়া এলাকার জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

তার দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে গজনী অবকাশ কেন্দ্রের ডাইনোসর ভাষ্কর্যের পাশের একটি জঙ্গল থেকে একটি চাইনিজ পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ আদিবাসী যুবক কইয়েনকে আটক করা হয়। পরে কইয়েনের তথ্যের ভিত্তিতে পাশের জঙ্গলে অভিযান চালিয়ে পাঁচটি রামদাসহ লিকি, জহুরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম শিক্কু, জয়নাল মিয়া ও আয়নাল হককে আটক করে পুলিশ।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আবু বকর সিদ্দিক বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচটি রামদা উদ্ধার করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ