শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

জীবনে অনেক ভুল করেছি, তবে ইচ্ছাকৃত নয়: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেয়ার জোরালো অভিযোগ আনা হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। পরে বিষয়টি অভিশংসনের দিকে মোড় নেয়। কিন্তু গত বুধবার সিনেটের ভোটে অভিশংসন থেকে রেহাই পান ট্রাম্প।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দেন ট্রাম্প।

সেখানে থাকা মার্কিন দৈনিক ইউ এস এ টুডে'র একটি কপি তিনি সবার সামনে তুলে ধরে বলেন, স্বীকার করছি জীবনে অনেক ভুল করেছি, তবে তা ইচ্ছাকৃত নয়। তবে শেষ ফলাফল এই হয়েছে (ইউ এস এ টুডে'র শিরোনামকে উল্লেখ করে)।

সেখানে উপস্থিত ছিলেন ট্রাম্পের আইনজীবী, রিপাবুলিকান আইনপ্রণেতা এবং হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা।

সিনেটে মার্কিন প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য ভোট দেয়ায় রিপাবলিকান আইনপ্রণেতা মিট রম্নির সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, মিট রম্নি একজন ব্যর্থ প্রেসিডেন্ট প্রার্থী।

ডেমক্র্যাটদের অভিশংসন প্রচেষ্টা নিয়ে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রে কিছু অসৎ এবং দূর্নীতিপরায়ণ লোকদের কারণে এক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে তাকে। যার কারণে দেশকে ক্ষতির মুখে পড়তে হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ