সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

সাভারে খতমে নবুয়াত সম্মেলন ২৬ ফেব্রুয়ারি, থাকবেন আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
বিশেষ প্রতিবেদক

সংসদে খতমে নবুওয়াত নিয়ে আইন পাস করার দাবিতে ইত্তেহাদুল উলামা সাভার উপজেলার উদ্যোগে আগামী ২৬ ফেব্রুয়ারি (বুধবার) সাভার বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে খতমে নবুওয়াত মহাসম্মেলন।

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী। প্রধান অতিথি হিসেবে থাকবেন, বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এনামুর রহমান এমপি।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন- অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা নূর হোসাইন কাসেমী ও খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় আমির আল্লামা আব্দুল হামিদ।

মুখ্য আলোচক হিসেবে থাকবেন, মাওলানা মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আনাস মাদানী, মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা হামেদ জহিরী, মাওলানা হাসান জামিল, মুফতি কেফায়াতুল্লাহ আজহারী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজিসহ দেশের শীর্ষ ওলামায়ে কেরাম।

আমন্ত্রিত ওলামায়ে কেরামের চেয়ার অলংকৃত করবেন, আল জামিয়া মাদানিয়া রাজফুলবাড়িয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান, জামিয়া রাহমানিয়া আরাবিয়া ঢাকা প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হক, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা মর্তুজা হাসান ফয়েজী মাসুম, মাওলানা আব্দুল্লাহ।

মহাসম্মেলনের সভাপতিত্ব করবেন, ইত্তেহাদুল উলামা সাভার উপজেলার সভাপতি মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী ও জামিয়া খাতামুন্নাবীয়্যীনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা আশিকুর রহমান কাসেমী।

খতমে নবুওয়াত মহা সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী।

মহাসম্মেলনে যোগদানের আহ্বান জানিয়েছেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি ঢাকা জেলা উত্তরের সভাপতি মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী ও সাধারণ সম্পাদক মুফতি নাজমুল হাসান বিন নূরী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ