বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল: দেওনা পীর

মঙ্গলবার বাজিতপুর যাচ্ছেন শায়েখে চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের বাজিতপুর এলাকায় হিলচিয়া বাজার ইসলামিয়া মাদরাসা, হিলচিয়া বাজার জামে মসজিদ ও ব্যবসায়ীদের উদ্যোগে ১২ তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

আগামী ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১০টা থেকে হিলচিয়া বাজার বয়লার মাঠে এ মহতি মজলিস শুরু হবে।

মাহফিলে প্রধান মেহমান হিসেবে থাকবেন, চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এতে বয়ান করবেন- মাওলানা মুফতি আতিকুল্লাহ (নরসিংদী), জামিয়া ইসলামিয়া মাযাহিরুল উলূম ভাগলপুরের মোহতামিম মুফতি হাবিবুর রহমান কাসেমী, বাজিতপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সাত্তার।

মাওলানা আজিজুল হক ও মাওলানা রেজাউল করীমের পরিচালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন- বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সারওয়ার আলম, হিলচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাজহারুল ইসলাম (নাহিদ), গুরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবু তাহের, হিলচিয়া বাজার ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা ফজলুল হক দৌলতপুরী।

মাহফিলে সভাপতিত্ব করবেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কিশোরগঞ্জ জেলা শাখার ইমাম কাম অডিটর ও হিলচিয়া বাজার মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান। এতে হিলচিয়া বাজার ইসলামিয়া মাদরাসার সভাপতি মুফতি হুমায়ুন আইয়ুব শুভেচ্ছা বক্তব্য দিবেন।

আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে থাকবেন- বাংলাদেশ মুজাহিদ কমিটি কিশোরগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, বাংলাদেশ মুজাহিদ কমিটি বাজিতপুর থানা শাখার সদর, মুফতি মোবারক উল্লাহ খান, মুফতি মুজিবুর রহমান রাহমানী, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।

মাহফিল এন্তেজাম কমিটি সকলের স্বতঃস্ফুর্ত উপস্থিতি কামনা করেন।

-এএ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ