রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:   চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়িয়া রেল স্টেশনের নিকটে গ্যাং কোয়ার্টারের কাছে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তার নাম আবুল হাসেম (৪৫)। এ সময় মোটরসাইকেল চালক জব্বার ফকির গুরুতর আহত হন।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আবুল জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের শাহাপুর গ্রামের বাসিন্দা ছিলেন। জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ী এক্সপ্রেস আনসারবাড়িয়া রেলস্টেশনের অদূরে গ্যাং কোয়ার্টারের কাছে পৌঁছায়। এ সময় জব্বার ও আবুল মোটরসাইকেলে করে রেললাইন পার হতে গেলে ট্রেনে কাটা পড়ে আবুল ঘটনাস্থলেই নিহত হন। এ সময় জব্বার গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ