শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘মুসলিম অনুপ্রবেশকারীদের ভারত থেকে তাড়িয়ে দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কথিত অনুপ্রবেশকারী বাংলাদেশি ও পাকিস্তানি মুসলিমদের ভারত থেকে তাড়ানো উচিত বলে মন্তব্য করেছেন ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল শিব সেনা।

শনিবার (২৫ জানুয়ারি) তাদের রাজনৈতিক পত্রিকা সামনা’য় প্রকাশিত একটি সম্পাদকীয়তে তিনি এমন মন্তব্য করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সম্পাদকীয়টিতে মূলত ভারতের রাজনৈতিক দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) এর হিন্দুত্ববাদী আদর্শ অবলম্বন করে নতুন রূপে রাজনীতি শুরু করার সমালোচনা করে প্রকাশ করা হয়। সে সাথে বলা হয়, মুসলিম অনুপ্রবেশকারীদের এখান (ভারত) থেকে তাড়িয়ে দিতে হবে এবং এ নিয়ে কোনো সন্দেহ থাকা যাবে না।

এমএনএস এর কর্মকাণ্ডের সমালোচনা করে তাতে আরও বলা হয়, হিন্দুত্ববাদী আদর্শে রাজনীতি করার জন্য তারা দলীয় পতাকা পরিবর্তন করেছে। বিষয়টি অত্যন্ত হাস্যকর। কারণ কোনো দল নিজেদের পতাকা পুরোপুরি বদলে নতুন করে তৈরি করছে এবং অন্য দলের পতাকার নিচে আশ্রয় নিচ্ছে এটা বেশ চমকপ্রদ।

এর আগে ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) এক জনসভায় এমএনএস’র সভাপতি রাজ ঠাকরে দলটির নতুন পতাকা উন্মোচন করেন এবং নির্বাচনের সময় নতুন পতাকার পরিবর্তে পুরনো পতাকা ব্যবহারের কথা বলেন।

এ সময় তিনি নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জিকার (এনআরসি) প্রতি তার পূর্ণ সমর্থন জানান এবং আগামী ৯ ফ্রেব্রুয়ারি পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে আসা অবৈধ মুসলিম অভিবাসীদের উচ্ছেদের দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ