শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

রমজানে তেল-চিনির সংকট হওয়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন রমজান মাসে তেল-চিনির সংকট হওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

আজ শনিবার সকালে রংপুরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন মন্ত্রী।

তিনি আরো বলেছেন, গত রমজানে টিসিবিতে (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) তেলের মজুদ ছিল তিন হাজার মেট্রিক টন। এবার আমরা তার চেয়ে প্রায় ২০ গুণ বেশি অর্থাৎ ৫০ হাজার টনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি।

তিনি বলেন, আমাদের যে পরিমাণ চিনি আছে, তাতে রমজানে ঘাটতি হবে না। ওই সময় নতুন পেঁয়াজও উঠে যাবে, আবার আমদানিও করা হবে। সব মিলিয়ে রমজানে এসব পণ্যের সংকট হবে না বলে আশা করছি।

ভারতের পেঁয়াজ রফতানি বন্ধ ও সীমান্ত হত্যা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভারতে পেঁয়াজের দাম আমাদের দেশের চেয়ে বেশি উঠেছিল। তাই তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল।

এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু বিষয়টি আমাদের আগে থেকে জানানো উচিত ছিল। ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়টি আমাদের জন্য বড় শিক্ষা। দেশজ উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেয়া হয়েছে। কৃষকরা যাতে দাম পান, সে চেষ্টা করব। এ নিয়ে কৃষি মন্ত্রণালয়ও কাজ করছে।

আর সীমান্তের ঘটনাগুলো মাঝে মধ্যে ঘটছে। সমস্যা সমাধানে উভয়পক্ষের মধ্যে আলোচনা হচ্ছে। এসব বিষয় বাংলাদেশ ও ভারতের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কে প্রভাব ফেলবে না।

প্রতিবেশি দেশটির সঙ্গে বাংলাদেশের বড় বাণিজ্য ঘাটতি থাকার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, ভারতের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। বিভিন্ন খাতে অগ্রগতি হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ