রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৪ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর, সা. সম্পাদক নাছিমা খান মন্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের অনলাইন পত্রিকাগুলোর প্রকাশক ও সম্পাদকদের একমাত্র সংগঠন বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের নতুন নির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন টোটাল নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক এ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমাদের সময় ডটকমের সম্পাদক নাছিমা খান মন্টি।

আজ শনিবার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরার কিং-ফিসার রেস্টুরেন্টে এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন ৯ সদস্যের এ কমিটি নির্বাচিত হয়। বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত জ্বামান স্বপন এ খবর জানিয়েছেন।

নির্বাচিতদের মধ্যে নির্বাহী সভাপতি হিসেবে নির্বাচিত হোন জয়ন্ত আচার্যে, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত জ্বামান স্বপন, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন (ব্যবস্থাপনা সম্পাদক, তরঙ্গ নিউজ), নির্বাহী সদস্য একেএম শরিফুল ইসলাম খান, মো: কামাল হোসেন, সৌমিত্র দেব ও সাব্বির আহমেদ রনি।

সভায় নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বক্তব্যে এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান বিশ্বে অনলাইন গণমাধ্যম যেভাবে বিকশিত হয়েছে তাতে আগামীতে বিশ্বে একমাত্র গণমাধ্যম হিসেবে অনলাইন গণমাধ্যম স্বীকৃতি পাবে।

এজন্য আগামীতে বাংলাদেশের সবগুলো অনলাইন গণমাধ্যম যাতে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের নেতৃত্বে একটি ছাতার নিচে একত্রিত হয়, সেই দায়িত্ব আমাদের সবাইকে নিতে হবে।

সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ওমর ফারুক, আমাদের অর্থনীতির সম্পাদক ও সিনিয়র সাংবাদিক নাঈমুল ইসলাম খান, সাবেক প্রধান তথ্য কমিশনার আজিজুর রহমান আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শাহজাহান মিয়া, মীর আব্দুল আলিম, সৈয়দ হোসেন সৈকত, সাব্বির আহমেদ রনি, মোহসীন দিনু, খালেদ সাইফুল্লাহ, এসএম আকাশ, সজিব খান, আইরিন খানসহ এসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যগণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ