শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

স্মরণকালের বৃহত্তম মার্কিন বিরোধী বিক্ষোভে উত্তাল বাগদাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের বাগদাদে মার্কিনিদের ড্রোন হামলায় ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানির নিহতের জেরে মধ্যপ্রাচ্যে এখন চরম অস্থিতিশীলতা বিরাজ করছে।

মার্কিন সেনাদের মধ্যপ্রাচ্য থেকে তাড়ানোর জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে ইরান-ইরাকসহ মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ। এমন পরিস্থিতিতে মার্কিন বিরোধী বিক্ষোভে নেমেছেন ইরাকের জনগণ।

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, ইরাকের রাজধানী বাগদাদ এখন মার্কিন বিরোধী বিক্ষোভে উত্তাল। স্থানীয় সময় শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল থেকেই বিক্ষোভে জড়ো হচ্ছেন ইরাকের জনগণ। বাগদাদের অধিবাসী ছাড়াও ইরাকের বিভিন্ন প্রদেশ থেকে শিয়া, সুন্নি, কুর্দি ও আরব গোত্রগুলো এই মহাবিক্ষোভে যোগ দিচ্ছেন।

জানা গেছে, গত কয়েক দশকের মধ্যে এত বড় মার্কিন বিরোধী বিক্ষোভ ইরাকে আর দেখা যায়নি। বিক্ষোভকারীদের বেশিরভাগের হাতেই রয়েছে ইরাকের জাতীয় পতাকা। আর তাতে লেখা ‘আল্লাহু আকবর’। এছাড়া বড় বড় ব্যানারে লেখা রয়েছে মার্কিন বিরোধী স্লোগান।

‘আমেরিকা ধ্বংস হোক’, ‘ইসরায়েল ধ্বংস হোক’, ‘মার্কিন সেনারা ইরাক থেকে এখনই বের হও’ এসব স্লোগান দিচ্ছেন বিক্ষোভে যোগ দেওয়া লোকজন।

অনেকেই ইরাকের আজকের এই মহাবিক্ষোভকে দেশটিতে ১৯২০ সালে অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানের সঙ্গে তুলনা করছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ