মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মসজিদে বসে ইন্টারনেট ব্যবহার, ইসলাম কী বলে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজকাল অনেকেই মসজিদে বসে ইন্টারনেট ব্যবহার করেন। মোবাইলে প্রয়োজনীয় অনুষঙ্গ হওয়ায় এটি মসজিদেও ঢুকে পড়েছে। কিন্তু মসজিদে বসে ইন্টারনেট চালানোর হুকুম কী? এই প্রশ্ন অনেকের মুখেই আসে যায়। উলামায়ে কেরাম এর সঠিক উত্তর দিয়েছেন। আসুন জেনে নেই।

যদি ইন্টারনেটের মাধ্যমে দ্বীনের কোন কাজ করতে থাকে, তাহলে মসজিদে বসে ইন্টারনেট ব্যবহার জায়েজ হবে। তবে খেয়াল রাখতে হবে যেন কোন নাজায়েজ ছবি বা ভিডিও দৃষ্টিগোচর হয়ে না যায়। দীনী কাজ ছাড়া এমনিতে মসজিদে বসে ইন্টারনেট ব্যবহার করা যাবে না। [আলবাহরুর রায়েক-৫/৪১৯]

তবে যেহেতু ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে মাঝে মাঝে ছবি ও অন্যান্য বিষয়ও চলে আসে, তাই ব্যবহার না করাই উচিত।

সূত্র: আহলে হক মিডিয়া

আরেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ