সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

নোয়াখালীতে আন্তর্জাতিক শানে সাহাবা সম্মেলন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মু. আতাউর রহমান আলমপুরী: সাহাবায়ে কেরামের জীবন আদর্শ প্রচার ভিত্তিক দাওয়াতি সংগঠন মারকাযুস সাহাবা বাংলাদেশ নোয়াখালী জেলার আয়োজনে আজ আন্তর্জাতিক শানে সাহাবা সম্মেলন অনুষ্ঠিত হবে।

আজ সোমবার নোয়াখালীর সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠে দুপুর ২ টায় অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসার নাযেমে দারুল ইকামা আল্লামা মনির উদ্দীন উসমানী নকশবন্দী।

মারকাযুস সাহাবা বাংলাদেশের আমীর মুফতি শামীম আল-আরকামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন- দারুল উলুম হাটহাজারী মাদরাসার নায়েবে মুহতামিম ও মারকাযুস সাহাবা বাংলাদেশের প্রধান উপদেষ্টা শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মারকাযুস সাহাবা বাংলাদেশের সিনিয়র উপদেষ্টা আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ, চরমোনাই কামিল মাদরাসার প্রিন্সিপাল ও মারকাযুস সাহাবা বাংলাদেশের উপদেষ্টা মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা ড.আ ফ ম খালিদ হোসাইন।

বক্তব্য রাখবেন- মারকাযুস সাহাবা বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ মাওলানা শরীফ উল্লাহ তারেকী, মারকাযুস সাহাবা বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মু. আতাউর রহমান আলমপুরী, মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা ইন'আমুল হাসান ফারুকী, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাওলানা সানাউল্লাহ নূরী মাহমুদী, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি আবু তাহের আল-মাদানী, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা মানসুরুল হক জিহাদী প্রমুখ।

সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা হাবিবুল্লাহ কামাল আওয়ার ইসলামকে জানান, আমাদের অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন, ইনশাআল্লাহ ঐতিহাসিক এ সম্মেলনের মাধ্যমে সারা দেশে তৌহিদি জনতার গণজাগরণ তৈরি হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ