সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

বুধবার কালকিনিতে যাচ্ছেন আল্লামা বাবুনগরী, পুলিশ বলছে অনুমতি নেয়া হয়নি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদারীপুরে কালকিনি উপজেলার  ওলামা-মাশায়েখ ও তৌহিদী জনতার আয়োজনে পৌর এলাকার ভুরঘাটা নতুন বাস টার্মিনাল মাঠ প্রঙ্গণে আগামী ১ জানুয়ারি মাওলানা আবদুল বারীর সভাপতিত্বে ওয়াজ মাহফিলে আল্লামা জুনায়েদ বাবুনগরীপ্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

জানা যায়, তিনি সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওয়াজ নসিহত করবেন। তার আগমন উপলক্ষে কালকিনি পৌর এলাকায় চলছে ব্যাপক প্রস্তুতি।

উপজেলার বিভিন্ন এলাকায় ইতিমধ্যে পোস্টারিং ও মাইকিং করা হয়েছে। এ ছাড়া তার আগমনকে ঘিরে বেশ কয়েক দিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে প্রচার-প্রচারণা। এ ওয়াজ-মাহফলি ঘিরে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎস-উদ্দীপনা। আয়োজক কমিটি জানান, এ ওয়াজ-মাহফিলকে ঘিরে ব্যাপক জনস্রোত ঘটবে।

কালকিনি থানার ওসি মো. নাসিরউদ্দিন বলেন, জুনায়েদ বাবুনগরীর আগমনের বিষয় আমাদের অবহতি করা হয়নি। আমরা মাইকিং ও পোস্টারিংয়ের মাধ্যমে জানতে পেরেছি যে তিনি কালকিনিতে আসছেন।

এ ব্যাপারে মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম বলেন, বাবুনগরী আসবে কিন্তু এখন পর্যন্ত পুলিশকে জানানো হয়নি। পুলিশের কাছ থেকে এখন পর্যন্ত কোনো অনুমতি নেয়া হয়নি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ