শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

ইন্দোনেশিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ২৬ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।

সোমবার মধ্যরাতের কিছু সময় আগে দক্ষিণ সুমাত্রা প্রদেশের ১৫০ মিটার (৫০০ ফুট) গিরিখাদে এ দুর্ঘটনা ঘটেছে।

মঙ্গলবার স্থানীয় পুলিশ মুখপাত্র ডলি গুমারা বলেন, গিরিখাদে পড়ে যাওয়ার আগে বাসটি রাস্তার বেষ্টনীর মধ্যে বিধ্বস্ত হয়ে যায়। বাসটিতে প্রায় অর্ধশত যাত্রী ছিল। কিছু লোক এখনো বাসের ভেতর আটকা আছে। ক্ষতিগ্রস্থদের সন্ধানের জন্য অনুসন্ধান ও উদ্ধার দল মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

তবে অন্য কোন গাড়ির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়নি। এ ঘটনায় হতাহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, ঠিক কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। দুর্ঘটনা তদন্ত করছে পুলিশ। দুর্ঘটনার সময় বাসটিতে কতজন যাত্রী ছিল সেটাও এখনো পরিষ্কার নয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ