সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

তুরস্কে আন্তর্জাতিক কেরাত প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজ প্রথম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কে একটি আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী হাফেজ মুগনিউল হাসান। তিনি তুরস্কের আদানা শহরের চুকুরোভা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক থিওলজি বিষয়ে অধ্যয়নরত।

শনিবার (২১ ডিসেম্বর) গ্র্যান্ড ফিনালে তিনজনকে পুরষ্কৃত করা হয়। তার মধ্যে প্রথম স্থান অর্জন করেন মুগনিউল হাসান।

আন্তর্জাতিক দাতা সংস্থা (আইএইচএইচ) আদানা শাখা এবং আদানা শহরে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের নিয়ে কাজ করা ‘চুকুরোভা ইন্টারন্যাশনাল স্ট্যুডেন্ট এসোশিয়েসন’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কিরাত প্রতিযোগিতায় প্রায় ত্রিশটি দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ফাইনাল রাউন্ডে ছয়টি দেশের প্রতিনিধি বাছাই করা হয়।

প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করেন ফিলিস্তিনি শিক্ষার্থী হুসাম আল নাফফার এবং তৃতীয় স্থান লাভ করেন মিশরের শিক্ষার্থী আহমেদ আদেল। গ্র্যান্ড ফিনালে মুগনিউলের হাতে পুরস্কার তুলে দেন আইএইচএইচ এর আদানা শাখা সভাপতি মাহমুদ ইরসালিন।

উল্লেখ্য, হাফেজ মুগনিউল হাসান বাংলাদেশে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় অধ্যয়ন শেষে তুরস্ক সরকারের বৃত্তি নিয়ে ২০১৬ সালে তুরস্কে যান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ