মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

৫-১০ মিনিট দেরি করলে পুরো দিনের বেতন কাটার বিধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমানে অনেক মাদরাসা স্কুল কলেজ প্রতিষ্ঠান সময় ও নিয়মানুবর্তিতায় ৫ মিনিট বা দশ মিনিট দেরি করে অফিসে বা প্রতিষ্ঠানে আসলে পুরো দিনের বেতন কাটে। শরিয়ত এ বিষয় কী বলে?

দেওবওন্দের অনলাইন ফতোয়া সাইটে একজন একটি মাসআলা জানতে চেয়েছেন। তিনি জানতে চেয়ে লিখেছেন, আমি একটি প্রাইভেট মাদরাসায় চাকরি করি। প্রতিদিন সময় মত মাদরাসায় যাই। একদিন জ্যাম এর কারণে মাদরাসায় পৌঁছতে দশ মিনিট দেরি হয়। এজন্য মাদরাসা কতৃপক্ষ আমার এক দিনের বেতন কেটে নিয়ে গেছে।

শরিয়তের দৃষ্টিতে এ ধরনের নিয়ম বা বেতন কাটার বিধান জানতে কী?

দেওবন্দের অনলাইন সাইটের ১৭৫৪৪৫ নম্বর ফতোয়ায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠান যদি দশ মিনিট দেরি হয়ে গেলে পুরো দিনের বেতন কাটে তাহলে আইনটি একটি আর্থিক জরিমানা হিসেবে গণ্য হবে। এমন জরিমানা নেয়া বা পুরো দিনের বেতন কাটা বৈধ নয়। অধিকাংশ আলেমদের মতে দশমিনিটের জন্য পুরো দিনের বেতন কেটে নেয়াটা বৈধ নয়।

তবে কোনো কোনো আলেম এর সুন্দর একটি পদ্ধতি বলেছেন, প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা ঠিক রাখতে যদি এ ধরণের নিয়ম করা হয়, তাহলে এর পদ্ধতি হবে বছর শেষ হলে তার থেকে কেটে নেয়া টাকা তাকে ফিরিয়ে দেয়া। যদি এ পদ্ধতিতে করে তাহলে প্রতিষ্ঠানেরও নিয়ম ঠিক থাকবে, আর এ টাকা কেটে নেয়াটাও অবৈধ হবে না।

দারুল উলুম দেওবন্দের অনলাইন সাইট থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ