রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

মুসলমানদের ভারত ছাড়া করার ষড়যন্ত্র চলছে : জোনায়েদ সাকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ভারতে নাগরিকত্ব আইন ও এনআরসি বিলের মাধ্যমে মুসলিমদের সে দেশ ছাড়া করার ষড়যন্ত্র চলছে। এর মাধ্যমে বিজেপি সরকার দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানোর চেষ্টা করছে।

ভারতের বিজেপি সরকার যে সাম্প্রদায়িক, এসব বিলের মাধ্যমে আবারও তার প্রমাণ দিয়েছে। তারা কঠোর হিন্দুত্ববাদী রাষ্ট্র বানানোর মাধ্যমে মুসলিমদের দেশ ছাড়া করতে চায়।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত ‘ভারতে আন্দোলনকারী ছাত্র-জনতার প্রতি সংহতি ও সিসিএ-এনআরসি বিলের প্রতিবাদে’ এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, সংগঠনটির রাজনৈতিক পরিষদ নেতা ফিরোজ আহমেদ, তাসনিমা আক্তার, উপদেষ্টা সদস্য মনির উদ্দিন পাপ্পু, কেন্দ্রীয় নেতা লেখক অরুপ রাহি, বিপ্লব রায়, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।

জোনায়েদ সাকি বলেন, ভারত মুসলিমদের জন্য নরকে পরিণত হয়েছে। চার মাস আগে কাশ্মিরের বিশেষ মর্যাদা ভারত সরকার তুলে নেয়, সেখানে অস্থিরতা কাটেনি। বন্দি অবস্থায় আছে গোটা কাশ্মিরবাসী। এরপর নাগরিকত্ব বিলের মাধ্যমে নানা অঞ্চলে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াতে চেয়েছে তারা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ