রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

এরদোয়ানের ঘনিষ্ঠ সহযোগীর নতুন দল ফিউচার পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী আহমেদ দ্যাভুতোগ্লু নতুন দল গঠনের ঘোষণা দিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আজ শুক্রবার রাজধানী আঙ্কারার একটি হোটেলে এ ঘোষণা দেন তিনি। তার দলের নাম দিয়েছেন ফিউচার পার্টি।

নতুন দল গঠনের ঘোষণা দিয়ে সাবেক তুর্কি প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ তুর্কি জাতির হাতে। তুরস্কই হচ্ছে ভবিষ্যৎ। তুরস্কের বর্তমান সরকার দেশের বিচার বিভাগকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে অভিযোগ করে তিনি গণতান্ত্রিক কাঠামো অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। এ ছাড়া দেশকে প্রেসিডেনশিয়াল ব্যবস্থায় নিয়ে যাওয়ার সমালোচনাও করেছেন তিনি।

অনেকেই বলছেন সাবেক ঘনিষ্ঠ সহযোগী দ্যাভুতোগ্লুর এই পদক্ষেপ এরদোয়ানের জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

প্রসঙ্গত, তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের এক সময়ের সবচেয়ে ঘনিষ্ঠ এ সহযোগী ২০১৪ থেকে ১০১৬ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার আগে তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেন। কিন্তু গত সেপ্টেম্বরে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি থেকে পদত্যাগ করে নয়া দল গঠনের তৎপরতা শুরু করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ