রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

আফগানিস্তানে বিমানবন্দরে বোমা বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে বাগরাম বিমানবন্দরে গেইটে এক বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন আহত হয়েছেন। বাগরাম ঘাঁটি হচ্ছে আফগানিস্তানে মার্কিন সেনাদের সবচেয়ে বড় ঘাঁটি।

আফগানিস্তানের গণমাধ্যমের বরাতে জানা যায়, পারওয়ান প্রদেশের গভর্নরের মুখপাত্র ওয়াহিদা শাহকার বলেন, বাগরাম ঘাঁটির কাছে কোরিয়ার একটি হাসপাতালের গেইটে এ বোমা বিস্ফোরণ ঘটেছে। হাসপাতালটি বাগরাম ঘাঁটির একেবারেই লাগোয়া বলে তিনি উল্লেখ করেন।

শাহকার আরো জানান, এ পর্যন্ত পাঁচজন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে; আহতরা সবাই আফগান নাগরিক বলেও তিনি নিশ্চিত করেন।

বোমা বিস্ফোরণের পর ৩০ মিনিট সেখানে হামলাকারী ও বিদেশি সেনাদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। হামলাকারীরা ওই ঘাঁটির ভেতরে ঢুকতে চেয়েছিল বলে তিনি জানান। বোমা বিস্ফোরণের দায়িত্ব কেউ এখনো স্বীকার করেনি।

আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক এক বিবৃতিতে জানানো হয়েছে, বিস্ফোরণে আমেরিকা বা ন্যাটো জোটের কোনো সেনা হতাহত হয়নি এবং দ্রুত হামলা প্রতিহত করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ