বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

শায়খুল হাদীস রহ. ইস্যুতে নর্থ ইংল্যান্ডে প্রতিবাদ সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিস এর প্রতিষ্ঠাতা, বাংলাদেশের ইসলামী রাজনীতির অবিসংবাদিত জননেতা শায়খুল হাদীস আল্লামা আজিজুল রাহ. কে নিয়ে যমুনা টিভিতে মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন প্রচার এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সভা করেছে বাংলাদেশ খেলাফত যুক্তরাজ্য শাখার লিডস ও ব্রাডফোর্ড শাখা।

২ ডিসেম্বর সোমবার ব্রাডফোর্ড শাখা সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম এর সভাপতিত্বে ও লিডস শাখা সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার অন্যতম উপদেষ্টা ও ব্র্যাডফোর্ড তাওক্বুলিয়া মসজিদের ইমাম ও খতিব শায়খ মাওলানা আব্দুল জলিল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদের সদস্য ও ব্রাডফোর্ড তাওক্বুলিয়া মসজিদের ইমাম হাফিজ জালাল উদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লিডস শাখার সভাপতি শায়খ মাওলানা সৈয়দ মশহুদ হুসেন,ব্র্যাডফোর্ড শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা জাহাঙ্গীর খান,বিশিষ্ট আলেম মাওলানা মিফতাহ উদ্দিন,মাওলানা শামছুল হক,ব্রাডফোর্ড শাখার সেক্রেটারি ক্বারী মাওলানা আব্দুল জলিল,লিডস শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা মারুফ আহমদ।

প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেছেন,যমুনা টিভি শায়খুল হাদীস আল্লামা আজিজুল রাহ. কে নিয়ে যে মনগড়া মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন প্রচার করেছে তা কোটি কোটি ইসলাম প্রিয় ও দেশ প্রেমিক জনতার হৃদয়ে আঘাত দিয়েছে। অবিলম্বে যমুনা টিভিকে জাতীর সামনে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে।অন্যতায় এদেশের আলেম সমাজ ও ইসলাম প্রিয় জনতা রাজপথে নেমে আসতে বাধ্য হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ