সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

আজ মুগদায় আসছেন তিন সুরের পাখি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ ৫ ডিসেম্বর রাজধানীর মুগদার জামিয়াতুস সালাম মদিনাবাগ মাদরাসার ৬ষ্ঠ বার্ষিক ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ কওমি কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আবদুস সামাদের সভাপতিত্বে এতে আলোচনা করবেন সময়ের প্রতিনিধিত্বশীল তিন ওয়ায়েজ।

উত্তরমুগদাপাড়ার বাইতুল ওয়াদুদ জামে মসজিদের পূর্ব পাশের খালি জায়গায় এ দিন বাদ আছর থেকেই মাহফিল শুরু হবে বলে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন আয়োজকরা।

বাদ মাগরিব থেকে বাইতুল ওয়াদুদ জামে মসজিদের খতিব মাওলানা সাদেকুর রহমান আজহারী তার সুর লোহরী ও গুরুত্বপূর্ণ আলোচনায় মুগ্ধ করবেন দর্শকদের।

বাদ এশা ইলমি ও আমলি বয়ান করবেন দারুল উলুম বনশ্রীর মুহতামিম ও বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা ইয়াহইয়াহ মাহমুদ।

সবশেষ রাত ৯টা ৩০ মিনিট থেকে মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক দেশব্যাপী সাড়াজাগানো ওয়ায়েজ মুফতি হাবিবুর রহমান মিছবাহর কান্নাজড়িত কণ্ঠের ওয়াজে প্রভুর দরবারে অশ্রু ফেলবেন শ্রোতা ও এলাকাবাসী।

এছাড়াও এ মাহফিলে আমন্ত্রিত অথিতি হিসেবে উপস্থিত থাকবেন বাইতুল আমিন জামে মসজিদের খতিব আল্লামা হাম্মাদুল্লাহ রাহমানী, মদিনাবাগ জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান ও মুগদা মান্ডা ইমাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা তোফাজ্জল হোসাইন।

জামিয়াতুস সালাম মদিনাবাগ মাদরাসা কর্তৃপক্ষ ও মাহফিল পরিচালনা কমিটি জানিয়েছেন, প্রতিবছর আমরা সময়ের প্রতিনিধিত্বশীল ওয়ায়েজ এবং স্থানীয় ওলামায়ে কেরামদের নিয়ে মাহফিলের আয়োজন করে থাকি। এতে এলাকার সকলশ্রেণীর মানুষ সতঃফূর্তভাবে উপস্থিত হয়।

‘আশা করছি, এ বছরের মাহফিলে শ্রোতাদের ভরপুর অংশগ্রহণ থাকবে।’ জানান আয়োজক কমিটি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ