সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

নবীজিকে চিঠি লেখা প্রতিযোগিতার শেষ সময় ১০ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষ্যে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে সিরাতের চর্চা বৃদ্ধি করতে আওয়ার ইসলামের উদ্যোগে আয়োজিত ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায়’ প্রতিযোগিতার সময় বাড়ানো হয়েছে।

২৯ নভেম্বর প্রতিযোগিতার শেষ সময় হলেও শিক্ষার্থীদের অনুরোধে প্রতিযোগিতার সময় বাড়িয়ে দেয়া হয়েছে ১০ দিন। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত এ প্রতিযোগিতার চিঠি জমা দেয়া যাবে।

শিশু-কিশোরদের মাঝে মহানবী সা. এর প্রেম ভালোবাসা জাগিয়ে তোলা, রাসুলে আরাবি সা.  এর চিন্তা চেতনা এবং মানবিক আদর্শ ছড়িয়ে দেয়ার জন্যই আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের আয়োজন ‘নবীজিকে চিঠি লিখে ঘুরে এসো মদিনায়’।

মেইল অথবা ডাকযোগে কিংবা হাতে হাতে চিঠি পৌঁছানো যাবে। শিশু শ্রেণী থেকে তাকমিল, কামিল, মাস্টার্স বা মাস্টার্স সমমান যে কোন ক্লাসে অধ্যায়নরত শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। চিঠি লিখতে হবে ১০০ থেকে ১০০০ শব্দের মধ্যে।

প্রতিযোগিতাটির টাইটেল স্পন্সরে রয়েছে তাবাসসুম টুরস এন্ড ট্রাভেলস। পুরস্কার সহযোগিতায় আরও রয়েছে মাকতাবাতুল আখতার, রকমারি ডটকম, মাদানী কুতুবখানা ও মাকতাবাতুল ইসলাম এবং সারফ ফার্মাসিউটিক্যাল ইউনানি বাংলদেশ লি.।

৩ জন বিচারক যাচাই বাছাই শেষে সেরা চিঠি নির্ধারণ করবেন। বিচারকদের মতামতই চূড়ান্ত বলে বিবেচিত হবে। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। যাদের মধ্যে প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ওমরাহ পালনের সুযোগ। ২য় ও ৩য় বিজয়ী পাবেন একটি করে বাই সাইকেল। এছাড়াও নির্বাচিত আরও সাতজনের প্রত্যেকে পাবেন সৌজন্যে ১০০০ টাকা মূল্যের বই।

চিঠি পাঠানোর ঠিকানা: ইমেল: newsourislam24@gmail.com। অথবা পোস্ট অফিস বা সরাসরি হাতে পৌঁছাতে পারেন। ঠিকানা: ১২২/১ উত্তর মুগদা, (বাশার টাওয়ারের পেছনে) ঢাকা ১২১৩। ফোন যোগাযোগ: ০১৭১৯ ০২ ৬৯ ৮০, ০১৯১৭-৩৭ ৫২ ৯৯।

বিশেষ দ্রষ্টব্য: চিঠিতে নাম, পিতার নাম, ঠিকানা, শ্রেণি ও স্কুল/মাদরাসা, অভিভাবকের মোবাইল নম্বর দিতে যেনো ভুলে না যাই।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ