সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

প্যারিসে ফ্রাঙ্ক মজলিসের আয়োজনে সিরাতুন্নবী সা. মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমীন উদ্দিন সুলতান
ফ্রান্স থেকে

ফ্রান্সের রাজধানী প্যারিসের ক্যাথসিমা সোনার বাংলা রেস্টুরেন্টের হলরুমে ফ্রাঙ্ক মজলিস প্যারিস মহানগরের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সিরাতুন্নবী সা. মাহফিল অনুষ্ঠিত হয়।

মাওলানা কাওছার উদ্দিনের সভাপতিত্বে মাওলানা সদরুল হাসানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সিরাত মাহফিলের কার্যক্রম শুরু হয়।

সিরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন-  লেখক ও গবেষক আলেম, আল হুদা ইসলামী সেন্টার লন্ডনের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা আব্দুল কাদের ছালেহ।

তিনি বলেন, মহানবি হজরত মুহাম্মদ সা.-এর জীবনে রয়েছে সকল মুসলমানের জন্য আদর্শ। তাই আমরা জীবনের প্রতিটা মুহূর্তে যদি হজরত মুহাম্মদ সা. কে অনুসরণ করতে পারি, তবে আমাদের জীবন সফল এবং সুন্দর হবে।

মাওলানা আমিন উদ্দীন সুলতান-এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন- ফ্রাঙ্ক মজলিস ফ্রান্সের সভাপতি মাওলানা সেলিম উদ্দিন। আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে ছিলেন- ফ্রাঙ্ক মজলিসের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সংগঠনের সহ সাধারণ সম্পাদক ফাহিম বদরুল হাসান, সাংগঠনিক সম্পাদক হাফেজ ছয়েফ আহমদ, বায়তুল মাল সম্পাদক মুহা. সুমন মিয়া, তারবিয়াহ সম্পাদক মাওলানা মহিবুল্লাহ হেলাল, ফ্রাঙ্ক মজলিস ববিনি শাখার সভাপতি মাওলানা ইমরান আহমদ, ববিনি শাখার সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, ফ্রাঙ্ক মজলিস প্যারিস শাখার বায়তুল মাল সম্পাদক হাফেজ নাসির উদ্দিন, মাওলানা সদরুল হাসান, মোহাম্মদ ফরহাদ তালুকদার।

আরও উপস্থিত ছিলেন, ফ্রান্সের কমিউনিটি ব্যাক্তিত্ব চৌধুরী ছালেহ আহমদ, শামীম মোল্লা, মিজানুর রহমান চৌধুরী, ইসলাম উদ্দিন, মিজানুর রহমান, মাওলানা আব্দুর রাজ্জাক, হাফেজ মাহীন উদ্দিন, মাওলামা জাহেদ আহমদ, মাওলানা জুনাইদ আহমদ, তরুন ব্যবসায়ী হারুন আহমদ, জনাব ফখরুল উদ্দীন, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা শরীফ আহমদ।

বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানের কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে সিরাত মাহফিল শেষ হয়।

-এএ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ