সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

দক্ষিণখানে ইসলামি সম্মেলন মঙ্গলবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর উত্তরার দক্ষিণখানে মৌশাইর আর্মি সোসাইটি ১ নাম্বার রোডে মাদরাসাতুল আকবার আল-ইসলামীয়া ও শহীদ ইয়াকুব জামে মসজিদ-এর উদ্যোগে ইসলামি সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার জোহরের পর মাদরাসা সংলগ্ন মাঠে হাফেজদের পাগড়ী প্রদান উপলক্ষে এ ইসলামি সম্মেলন অনুষ্ঠিত  হবে।

মাদরাসাতুল আকবার আল-ইসলামীয়া মাদরাসার মহাপরিচালক মাওলানা হানজালা বিন জোবায়েরের সভাপতিত্বে প্রধান মেহমান- জামিয়া মাদানীয়া বারিধারার মুহতামিম আল্লামা নুর হোসাইন কাসেমী।

বিশেষ মেহমান- আল্লামা আজিম উদ্দিন, প্রধান আলোচক- মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী।

এছাড়াও আল্লামা নাজমুল হাসান, আল্লামা কেফায়াতুল্লাহ আযহারী, মাওলানা আনিসুর রহমান, মাওলানা কেফায়াতুল্লাহ নোমানী, মাওলানা গাজী সানাউল্লাহ, মাওলানা ইকবাল হোসাইন মাসুমসহ আরো অনেক ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।

মাদরাসাতুল আকবার আল-ইসলামীয়া মাদরাসার মুহতামিম মাওলানা কামাল উদ্দিন ইসলাহী সম্মেলনে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান করেছেন।

আরএম/

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ