সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম

চন্দনাইশ কুরআন প্রচার সংস্থার ইসলামি মহাসম্মেলন মঙ্গলবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চন্দনাইশ ওলামায়ে কেরাম সমর্থিত ও পরিচালিত অরাজনৈতিক ধর্মীয় সেবামুলক সংগঠন ‘চন্দনাইশ কুরআন প্রচার সংস্থা’র ব্যবস্থাপনায় ৮ম ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আগামী (২৬নভেম্বর) মঙ্গলবার' গাছবাড়ীয়া সরকারী কলেজ ময়দানে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধান মেহমান হিসেবে বক্তৃতা করবেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা মুফতী আব্দুল হালিম বোখারী।

এছাড়া জামেয়া আরাবিয়া ইসলামিয়া জিরির পরিচালক পীরে কামেল মাওলানা শাহ মুহাম্মদ তৈয়্যব, কক্সবাজার জামেয়া ইসলামিয়া টেকনাফের পরিচালক মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ শফিক, জামিয়া পটিয়ার মুহাদ্দিস মাওলানা ওবাইদুল্লাহ হামযা ও মাওলানা হাফিজুর রহমান সিদ্দীকি কুয়াকাটাসহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম বয়ান করবেন।

এতে চট্টগ্রাম ১৪ আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী সহ স্থানীয় আলিম ওলামা, শিক্ষাবিদ ও সর্বস্তরের তৌহিদীজনতা উপস্থিত থাকবেন।

সি.কিউ.পি.এস মিডিয়া সেলের তত্ত্বাবধানে (http//www.facebook.com// Fsd Ekramul Hoque) ও সংস্থার পেইজ (http//www.facebook.com// চন্দনাইশ কুরআন প্রচার সংস্থা" |cqps|) ঠিকানায় ওয়ায়েজীনে কেরামের বক্তৃতা সরাসরি সম্প্রচার করা হবে।

সংগঠনের মহাসচিব ইঞ্জিনিয়ার মাওলানা হুমায়ুন কবির চৌধুরী আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন ইতিমধ্যে সম্মেলনের প্রায় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ