শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

'বিএনপি আমলের চেয়ে আমরা খেলাপি ঋণ অনেক কমিয়ে এনেছি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছরের জুন পর্যন্ত খেলাপি ঋণ এক লাখ ১৪ হাজার ৯৭ কোটি টাকা। এর মধ্যে ব্যাংকের খেলাপি ঋণ এক লাখ ৬ হাজার ৫৫ কোটি টাকা এবং আর্থিক প্রতিষ্ঠানের ৮ হাজার ৪২ কোটি টাকা। বললেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (১৩ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, জনগণের অর্থ খেলাপি হতে দেয়া হবে না। খেলাপি ঋণ অবশ্যই আদায় করা হবে। ব্যাংকিং ব্যবস্থা যখন চালু হয়েছে, তখন থেকেই খেলাপি ঋণ সংস্কৃতি শুরু হয়েছে। বিএনপি সরকারের আমলের চেয়ে আমরা খেলাপি ঋণ অনেক কমিয়ে এনেছি। তবে ব্যাংকিং খাতে ঋণ খেলাপি থাকা উচিত নয়।

অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারে সিকিউরিটিজের মূল্যের উত্থান-পতন স্বাভাবিক ঘটনা। বিও একাউন্টধারীদের মধ্যে সব বিনিয়োগকারী একই সঙ্গে পুঁজিবাজারে লেনদেন করে না। কিছু সংখ্যক বিনিয়োগকারী প্রায়ই লেনদেন করে, আবার কিছু সংখ্যক বিনিয়োগকারী বিরতি দিয়ে লেনদেন করে। বিনিয়োগকারীরা স্বাভাবিক নিয়মেই লাভ-লোকসান করতে পারে।

বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজের আরেক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, খেলাপি ঋণ আদায়ে অর্থ ঋণ আদালত আইন-২০০৩ প্রণয়ন করা হয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে ১৬ হাজার ৮২৬ কোটি টাকার খেলাপি ঋণ আদায় করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ