শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

প্রগতিশীল দেশ হিসেবে সৌদির স্থান প্রথম সারিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের সংবাদপত্র সম্পাদকীয়তে স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন বিষয় তুলে ধরেছে।

আল-ইয়াউম সংবাদপত্র তাদের সম্পদকীয়তে রোববার বলেছে, সংস্কার ও উন্নয়ন অভিযাত্রায় বিশ্বের অধিক প্রগতিশীল দেশ হিসেবে বিশ্বে সৌদি আরবের অবস্থান প্রথম সারিতে। খবর এসপিএ’র।

বিশ্ব ব্যাংক গ্রুপের ‘ইজি অব ডুয়িং বিসনেস ২০২০’ শীর্ষক জরিপ প্রতিবেদনের বরাত দিয়ে ওই সংবাদপত্র এসব কথা জানায়।

প্রতিবেদনে বলা হয়, সংস্কারের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বিশ্বে সৌদি আরবের অবস্থান প্রথম সারিতে রয়েছে। দেশটির ভিশন ২০৩০ এর লক্ষ্য অর্জনের ক্ষেত্রে এগিয়ে যেতে এসব পদক্ষেপ নিচ্ছে।

ওকাজ সংবাদপত্র তাদের সম্পাদকীয়তে বলেছে, সৌদি আরব তাদের ভিশন ২০৩০ এর লক্ষ্য অর্জনে বিভিন্ন সংস্কার ও উন্নয়নমূলক পদক্ষেপ নিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে।

তারা এ লক্ষ্য অর্জনে চতুর্থ শিল্প বিপ্লবের কৌশল হাতে নিয়েছে। সৌদি আরব রিয়াদে চতুর্থ শিল্প বিপ্লবের কেন্দ্র উদ্বোধন করেছে।

রিয়াদ ভিত্তিক চতুর্থ শিল্প বিপ্লব কেন্দ্র কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, ডাটা পলিসি, ইন্টারনেট সামগ্রী, আধুনিক নগরী ও রোবোটিকের মতো উদিয়মান প্রযুক্তির বিভিন্ন বিষয় তুলে ধরেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ