শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

অযোধ্যার রায় নিয়ে দলের কাউকে মুখ না খোলার নির্দেশ মমতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অযোধ্যা মামলার রায় নিয়ে মিডিয়ার সামনে দলের কোনো নেতা মুখ খুলতে পারবেন না।

তৃণমূল ভবনে বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের বিধায়ক ও সাংসদদের এ ব্যাপারে গত বৃহস্পতিবার সতর্ক করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রায় নিয়ে যদি কিছু বলার থাকে, তাহলে তিনি তা বলবেন।

জানা যায়, আগামী ১৭ নভেম্বর অবসর নেবেন ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তার আগে ছয়টি গুরুত্বপূর্ণ মামলার রায় শোনাবেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় ঐ দিন দলীয় বৈঠকের পর সংবাদ সম্মেলনে বলেন, ‘রায় কী হবে না হবে, জানি না। কিন্তু রায় বেরোলে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য দলের সবাইকে সতর্ক থাকতে বলেছি। শান্তি বজায় রাখতে বলেছি।

আর সংবাদমাধ্যমকে এ বিষয়ে যা বলার, তা শুধু আমি বলব। আর কেউ বলবেন না। দলের সবাইকে তা জানিয়ে দিয়েছি।’

এদিকে বাড়তি নিরাপত্তার জন্য অযোধ্যায় মোতায়েন করা হয়েছে ১২ হাজার পুলিশ। ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ গতকাল উত্তর প্রদেশের মুখ্য সচিব ও পুলিশপ্রধানকে ডেকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখমন্ত্রী যোগী আদিত্যনাথও।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ