শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

বাবরি মসজিদ মামলা নিয়ে যা বললেন মাওলানা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশের) সভাপতি সাইয়েদ আরশাদ মাদানী বলেছেন, বিশ্বাস নয়, তথ্য ও প্রমাণের ওপর ভিত্তি করেই হওয়া উচিত আসন্ন বাবরি মসজিদ-রাম মন্দির মামলার রায়। মানুষের কাছে শান্তি ও সম্প্রীতি রক্ষার আবেদন জানিয়ে তিনি বলেন, ‘বিপরীত হলেও রায়কে সম্মান জানাবে তার সংগঠন’।

গতকাল বুধবার কয়েক দশকের পুরানো রাজনৈতিক স্পর্শকাতর এ মামলার প্রশ্ন-উত্তর পর্ব শেষ হয়েছে, এবং ১৭ নভেম্বর প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের অবসরের আগেই রায়দানের সম্ভাবনা।

আরশাদ মাদানি জানিয়েছে, প্রত্যেক বিচার-প্রেমী মানুষই চান, কঠোর তথ্য ও প্রমাণের ওপর ভিত্তি করেই মামলার রায়দান হোক, এবং তা বিশ্বাসের ওপর ভিত্তি করে নয়।

তিনি বলেন, আদালতের বিতর্ক শেষ হয়েছে, এখন আমরা রায়দানের অপেক্ষা করছি। আমাদের আইনজীবী রাজীব ধাওয়ান তথ্যের ওপর ভিত্তি করে খুবই জোরদার প্রশ্ন করেছেন, এবং আমাদের বিশ্বাস, রায় আমাদের পক্ষেই যাবে।

আমরা আবারও বলছি, দেশ আমাদের, আইন আমাদের, এবং সুপ্রিম কোর্ট আমাদের। আমরা প্রমাণ দিয়েছি। রায় যাই হোক না কেন, আমরা তাকে সম্মান জানাব।

একদিন আগেই দিল্লিতে আলেমদের সঙ্গে বৈঠক করে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ, সেখানে যে কোনও পরিস্থিতি শান্তি বজায় রাখার ওপর জোর দেয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি।

বৃহস্পতিবার তিনি বলেন, আজ একটি ঐতিহাসিক আলোচনা হয়, যেখানে যোগদান করেছিলেন মুসলিম বুদ্ধিবীজী ও ধর্মগুরুরা। সেই বৈঠকে, যে কোনও পরিস্থিতিতে দেশে, একতা এবং সৌভ্রাতৃত্ব বজায় রাখার জন্য সবরকম চেষ্টা করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ