শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

জাসদ নেতা মঈন উদ্দীন খান বাদল মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও জাসদ নেতা মঈন উদ্দীন খান বাদল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় ভারতের বেঙ্গালুরুতে দেবী শেঠির নারায়ণ হৃদরোগ রিচার্স ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর থেকে ভারতে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ত্বাবধানে ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় হার্টফেল করায় তিনি মৃত্যুবরণ করেন।

মঈন উদ্দীন খান বাদল জাসদের কার্যকারী সভাপতি ছিলেন। তিনি ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

এছাড়া দশম জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হন। সবশেষ একাদশ জাতীয় সংসদেও তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

তিনি বাদল দুই পুত্র এক কন্যা নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

বাদল মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন দেশ মাতৃকার জন্য।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ