শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

১০ নভেম্বরে বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বুলবুল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট ওই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগোচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে আঘাত হানতে পারে আগামী ১০ নভেম্বর। আজ রাতেই ভারতে এর প্রভাবে ভারী বৃষ্টি শুরু হতে পারে।

জানা যায়, বাংলাদেশ উপকূল থেকে এটি এখনো ৯৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘বুলবুল’। আর এই নামটি দিয়েছে পাকিস্তান।

৮ নভেম্বরের মধ্যেই ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘন্টায় ৭০ থেকে ৮০ মাইলে উঠবে। যা সর্বোচ্চ ৯০ মাইলেও পৌঁছাতে পারে। সেদিনই বুলবুল ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে।

আর ১০ নভেম্বরের মধ্যে এর গতিবেগ ঘন্টায় ৮০ থেকে ৯০ মাইলে উঠবে। যা সর্বোচ্চ ১০০ মাইলেও উঠতে পারে। বাংলাদেশে আঘাত হানার সময় এর গতিবেগ আরো বেড়ে যাবে। ১০ নভেম্বর ভোর সাড়ে ৫টার দিকে এটি বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে।

আজ বিকালে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি সামান্য পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। স

কাল নয়টার দিকে একই এলাকায় থাকা এ নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের উপকূলীয় অঞ্চলের দু-একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। দেশের অন্যত্রও এর প্রভাবে আকাশ মেঘলা থাকবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ