শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

জাবির রেজিস্ট্রার অফিস থেকে কর্মকর্তাদের সরিয়ে দিলেন শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রেজিস্ট্রার অফিস থেকে সব কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। চলমান অবরোধের অংশ হিসেবে এ পদক্ষেপ নেন শিক্ষার্থীরা।

আজ বুধবার সকাল ৯টার দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের সরিয়ে দেন।

এর আগে দুর্নীতির অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মঙ্গলবার (৫ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম আনুষ্ঠিনিক বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ওইদিন বিকেল ৫টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের হলে থাকা সব শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়া হয়।

ওই নির্দেশ অমান্য করে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ ও আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মঙ্গলবার রাত ১০টার দিকে বেগম সুফিয়া কামাল হল ও প্রীতিলতা হলের তালা ভেঙে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

এদিকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় ইতোমধ্যে অনেকেই আতঙ্কে ক্যাম্পাস ছেড়েছেন বলে জানা গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ