শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিণয়ে সু চিকে যে বার্তা দিলেন মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাখাইন থেকে বিতাড়িত রোহিঙ্গা মুসলিমদের তাদের বাড়িঘরে দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেছেন। এই অঞ্চলের মানুষ এবং প্রতিবেশি ভারত, বাংলাদেশ এবং মিয়ানমারের স্বার্থে এটি জরুরি বলে মন্তব্য করেছেন তিনি।

রোববার ব্যাঙ্ককে আসিয়ানের সম্মেলনের ফাঁকে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির সঙ্গে বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয় নিয়ে আলোচনার সময় এসব কথা বলেন নরেন্দ্র মোদি। খবর ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ার।

রাখাইনে রোহিঙ্গাদের জন্য ২৫০টি বাড়ি নির্মাণ কাজ শেষ করেছে ভারত। চলতি বছরের জুলাইয়ে এসব বাড়ি মিয়ানমার সরকারের কাছে হস্তান্তর করে নয়াদিল্লি। এই বাড়ি নির্মাণ প্রকল্পের কথা সু চিকে স্মরণ করে দিয়ে মোদি বলেন, তার দেশ মিয়ানমারে আরও এ ধরনের প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত আছে।

বৈঠকে রাখাইনের বাস্ত্যুচুত মানুষদের বাংলাদেশ থেকে দ্রুত, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, প্রতিবেশি তিন দেশ বাংলাদেশ, ভারত এবং মিয়ানমারের জন্যই রাখাইনের বাস্ত্যুচুতদের প্রত্যাবাসন দরকার।

সু চির সঙ্গে এই বৈঠকে মিয়ানমারের সিত্তে বন্দরে ভারতের সহায়তায় বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন নরেন্দ্র মোদি। এই বন্দরের নির্মাণ কাজ শেষ হলে ভারতের পূর্বাঞ্চল থেকে সমুদ্র, নদী ও সড়কপথ ব্যবহার করে ট্রান্সপোর্ট করিডর গড়ে উঠবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ