শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

ভিকারুননিসার কোচিং ব্যবসায়ী শিক্ষক বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) কানিজ ফাতেমাকে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

কোচিং বাণিজ্যের তথ্য সংগ্রহ ও ভিডিওচিত্র ধারণের সময় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে শনিবার (২ নভেম্বর) তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের বলেন, ঘটনা তদন্তে মন্ত্রণালয় তিন সদস্যের কমিটি গঠন করেছে।

গত শুক্রবার দুপুরে রাজধানীর আজিমপুরের চায়না গলিতে একটি কোচিং সেন্টারে কানিজ ফাতেমা কোচিং করাচ্ছিলেন। সে সময় তথ্য সংগ্রহ ও ভিডিওচিত্র ধারণ করতে গেলে একটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদক ও ক্যামেরা পারসনকে মারধর করা হয়।

ঘটনার পর ওইদিনই তদন্ত কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। পরে বিষয়টি নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৈঠক শেষে ঘটনার সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেন মন্ত্রী। এরপরই ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফওজিয়া রেজওয়ান বলেন, ‘ঘটনাটি তদন্তে কমিটি কাজ করছে। তদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ