শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

আজাদি মার্চ: প্রধানমন্ত্রী পদত্যাগ আল্টিমেটামের শেষ দিন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজাদি মার্চ চলাকালীন জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানের একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে আজ।

১ নভেম্বর, জমিয়তে উলামায়েয ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান প্রধানমন্ত্রী ইমরান খানকে পদত্যাগ করার জন্য ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন, যা আজ শেষ দিন।

মাওলানা ফজলুর রহমানের সভাপতিত্বে আজাদি মার্চের চতুর্থ দিন চলছে। এরমধ্যেই নেতৃবৃন্দের এক জরুরি বৈঠক অনুুষ্ঠিত হয়। এতে দলের কেন্দ্রীয় কাউন্সিলের সদস্যরা এবং প্রদেশের ধনী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সূত্রমতে, বৈঠকে সরকারকে দেওয়া সময়সীমা শেষে পরবর্তী কৌশল নিয়ে চূড়ান্ত পরামর্শ নেওয়া হয়।

এক প্রশ্নের জবাবে বিলাওয়াল ভুট্টো বলেছিলেন, মাওলানা ফজলুর রহমান প্রধানমন্ত্রীর বাসায় গিয়ে প্রধানমন্ত্রীকে টেনে আনবেন, গতি থেকে নামাবেন এটা বলেননি। মাওলানা সাহেব বলেছিলেন, লক্ষ লক্ষ মানুষ প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করবেন।

জানা যায়, ইমরান খানকে তার বাসা থেকে গ্রেফতার করে আনবেন এমন বক্তব্যের অভিযোগে ইমরান খান সরকার মামলা করবেন বলে চিন্তা করছিলেন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন বিলাওয়াল ভুট্টো। জিওনিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ