শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস 

অবস্থান কর্মসূচিতে অংশ নেবে না মুসলিম লীগ ও পিপলস পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের আমির মাওলানা ফজলুর রহমান ইমরান খান সরকারকে পদত্যাগ করার জন্য দু’দিন সময় দিয়েছেন, এরমধ্যে পদত্যাগ না করলে লাগাতার আন্দোলনের হুমকি দিয়েছেন তিনি।

এদিকে, দেশটির দুটি বড় রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি-বিলাওয়াল (পিপিপি) ইমরান খানবিরোধী আন্দোলনের অবস্থান কর্মসূচিতে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে। - খবর ডন অনলাইনের

দুই দলের নেতাকর্মী ও কর্মকর্তারা বলছেন, তারা ইতিমধ্যে মাওলানাকে সরাসরি বলেছেন যে তারা কেবল জনসমাবেশে অংশ নেবেন এবং কোনো অবস্থান কর্মসূচিতে সমর্থন দেবেন না।

অবস্থান কর্মসূচিতে অংশ নেয়ার পরিপ্রেক্ষিতে নেতাকর্মী ও সক্রিয় ব্যক্তিদের সুনির্দিষ্ট নির্দেশনাও দেয়া হয়েছে বলে ওই দুই দলের নেতাকর্মীরা জানান।

পিএমএল-এনের মহাসচিব আহসান ইকবাল বলেন, আমরা মাত্র একদিন এসেছিলাম। দলটির বর্তমান প্রধান শাহবাজ শরীফের সঙ্গে তিনিও আজাদি মার্চে অংশ নিয়েছিলেন।

এছাড়া নেতাকর্মীদের কেবল একদিন আজাদি মার্চে অংশ নিতে নির্দেশ দিয়েছেন নওয়াজ শরিফ বলে তিনি জানিয়েছেন।

পাকিস্তান পিপলস পার্টির মহাসচিব ফরহাতুল্লাহ খান বাবর বলেন, দলীয় নেতৃবৃন্দ বহুদলীয় সম্মেলনে এটা স্পষ্ট করে দিয়েছেন যে দল অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচিতে অংশ নেবে না।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ