শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

পাকিস্তানে ট্রেনে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৬২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের পাঞ্জাবের রহিম ইয়ার খান জেলার লিয়াকতপুর শহরের কাছে একটি ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এঘটনায় আহত হয়েছেন ৩০ জনের বেশি।

আজ বৃহস্পতিবার করাচি-রাওয়ালপিন্ডি যাতায়াত করা তেজগাম এক্সপ্রেসে সিলিন্ডার বিস্ফোরণে তিনটি বগিতে আগুন ধরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। হতাহতদের লিয়াকতপুরের ডিএইচকিউ হাসপাতালে নেয়া হয়েছে।

ডন অনলাইনের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, ১০টি মরদেহ শনাক্ত করা হয়েছে।

রহিম ইয়ার খান জেলার ডেপুটি কমিশনার জামিল আহমদ জানান, খবর পেয়ে উদ্ধারকারী দল আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারে কাজ শুরু করে দিয়েছে। এছাড়া হতাহতদের উদ্ধারের জন্য মুলতান থেকে সামরিক হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।

পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রাশিদ আহমেদ জানান, সকালে ট্রেনে যাত্রীরা যখন নাস্তা করছিলেন তখন হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণে ট্রেনে আগুন লেগে যায়। জীবন বাঁচাতে অনেকেই ট্রেনের জানালা দিয়ে ঝাঁপিয়ে পড়েন। পুড়ে যাওয়া তিনটি বগিই ইকোনমি ক্লাসের বলে জানান তিনি।

পাকিস্তান রেলওয়ে কর্মকর্তারা বলেন, একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।

যে কোচে বিস্ফোরণটি ঘটেছে, সেটি তাবলীগ জামাতের এক লোক বুকিং নিয়েছিলেন। সকালের নাস্তা তৈরিতে তিনি গ্যাস স্টোভে ডিম সিদ্ধ করছিলেন, তখনই বিকট বিস্ফোরণে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থার নির্দেশ দেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ